মুসলিম বিশ্বে উৎসবের আনন্দ

ঈদুল আজহা আজ: কোরবানির আনন্দে মুখর সারাদেশ

জাতীয়
ঈদুল আজহা আজ: কোরবানির আনন্দে মুখর সারাদেশ
নিউজ ডেস্ক
২৮ মে ২০২৬

ত্যাগ আর উৎসর্গের আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ। যা আমাদের দেশে ‘কোরবানি ঈদ’ নামেও পরিচিত। মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব আরবি মাসের ১০ জিলহজ তারিখে উদ্‌যাপিত হয়। পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আনুগত্য ও আত্মসমর্পণের এক অনন্য নিদর্শন। ইসলামের ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার কঠিন পরীক্ষায় অবতীর্ণ হন।

বর্ণনা অনুযায়ী, আল্লাহর আদেশ পালনে হযরত ইব্রাহিম (আ.) যখন প্রস্তুতি নেন, তখন তাঁর আনুগত্য ও বিশ্বাসে সন্তুষ্ট হয়ে মহান আল্লাহ হযরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানির ব্যবস্থা করেন। এই ঘটনাকে স্মরণ করেই মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালন করে থাকে।

ঈদুল আজহার ইতিহাস প্রায় চার হাজার বছর পুরোনো বলে ধারণা করা হয়। ইসলামী সভ্যতায় এই দিনটি আত্মত্যাগ, ধৈর্য ও মানবকল্যাণের প্রতীক হিসেবে বিবেচিত। কোরবানির পশুর মাংস আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মাঝে বণ্টনের মাধ্যমে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মুসল্লিরা ঈদের নামাজ আদায় শেষে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি সম্পন্ন করেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।