সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার

জাতীয়
সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার
নিউজ ডেস্ক
৫ জুন ২০২৬

বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকাগুলোতে কোস্ট গার্ডের টহল ও গোয়েন্দা নজরদারি ব্যাপক জোরদার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুন্দরবনসহ কোস্ট গার্ডের আওতাধীন সীমান্ত অঞ্চলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালানো হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ নজরদারির পাশাপাশি ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কোনো পুশ-ইনের ঘটনা ঘটেনি।

সীমান্ত সুরক্ষায় নাগরিকদের সহযোগিতা চেয়ে কোস্ট গার্ড জানিয়েছে, পুশ-ইন সংক্রান্ত যেকোনো সন্দেহজনক তথ্য বা গতিবিধি নজরে এলে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে জানানোর অনুরোধ করা হলো।