দেশের রিজার্ভ আরও বাড়ল
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস (মোট) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
এর আগে, গত ২ জুলাই দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। এই পদ্ধতিকে আন্তর্জাতিকভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ মূল্যায়নের স্বীকৃত মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

