‘ঢাকা অর্থনীতির কেন্দ্র, রাতারাতি সব বদলানো সম্ভব নয়’—মির্জা ফখরুল

জাতীয়
‘ঢাকা অর্থনীতির কেন্দ্র, রাতারাতি সব বদলানো সম্ভব নয়’—মির্জা ফখরুল
১৫ জুলাই ২০২৬

রাজধানীর দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কথা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্ষা এলেই ঢাকার সমন্বয় সংকট প্রকট হয়ে ওঠে। একই সঙ্গে রাজধানীকে বাসযোগ্য রাখতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।