মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

জাতীয়
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
২১ জুলাই ২০২৬

মামলাজট কমানো এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘবে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম আরও ১০ জেলায় চালু করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তি করে বিচারাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার আশা প্রকাশ করেছে সরকার।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে দেশের ১০ জেলায় এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, বর্তমানে দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৪৫ লাখ। এরই মধ্যে ৩০ জেলায় মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আইনমন্ত্রী জানান, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির হার বাড়ানো গেলে আগামী এক বছরের মধ্যে বিচারাধীন মামলার সংখ্যা ৪৫ লাখ থেকে কমিয়ে প্রায় ২০ লাখে নামিয়ে আনা সম্ভব হবে।

এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার উদ্যোগ নিয়েছে। তবে শিশু ধর্ষণ, নারী হত্যা ও শিশু হত্যা সংক্রান্ত কোনো মামলা প্রত্যাহার করা হবে না। এসব মামলার নিষ্পত্তি আদালতে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতেই হবে।