পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের

জাতীয়
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের
১৮ আগস্ট ২০২৬

শারীরিক অসুস্থতার কারণে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগের কথা ভাবছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি আগ্রহ হারিয়েছেন বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এস এম মতিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ। এ কারণে তিনি দায়িত্বে থাকতে আগ্রহী নন এবং পদত্যাগের কথা ভাবছেন।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি হয়নি বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকারের সময়ে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে তার সম্ভাব্য পদত্যাগের আলোচনা সামনে এলেও পরবর্তী চেয়ারম্যান কে হবেন বা নতুন করে কমিশন পুনর্গঠন করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।