সৌদি আরবে হামলার নিন্দা, শান্তি প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের

জাতীয়
সৌদি আরবে হামলার নিন্দা, শান্তি প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের
১০ অক্টোবর ২০২৬

সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সংকটময় পরিস্থিতিতে সৌদি সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।

শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ মানুষকে লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এসব আক্রমণ নিরীহ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলার পাশাপাশি পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ পরিস্থিতিতে সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে হুথি বিদ্রোহীদের এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের জোর দাবি জানিয়েছে ঢাকা।