দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়
দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
১৩ অক্টোবর ২০২৬

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি, সমন্বিত পরিকল্পনা এবং বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে; বরং তা বাস্তবে কার্যকর হতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে জনগণের অংশগ্রহণকে দুর্যোগ মোকাবিলার অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে ভূমিকম্প অন্যতম। বিশেষ করে নগর এলাকায় ভবন নির্মাণবিধি যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি আরও বাড়ছে। এ ঝুঁকি কমাতে পরিকল্পিত নগরায়ণ ও নির্মাণবিধি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। দুর্যোগের সময় এসব জনগোষ্ঠীর প্রয়োজন ও নিরাপত্তাকে পরিকল্পনার কেন্দ্রে রাখার ওপরও জোর দেন তিনি।

রাষ্ট্রপতির বক্তব্যে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ, জনগণের অংশগ্রহণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হয়।