৪৮তম বিশেষ বিসিএস: ৩ হাজার চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১ জুন থেকে শুরু

জাতীয়
৪৮তম বিশেষ বিসিএস: ৩ হাজার চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১ জুন থেকে শুরু
নিউজ ডেস্ক
২৯ মে ২০২৫

ঢাকা, ২৯ মে ২০২৫ — চিকিৎসা খাতে জনবল বাড়াতে আবারও বিশেষ বিসিএসের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রকাশিত ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তিতে তিন হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এই বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে দুই হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জনকে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হবে আগামী ১ জুন থেকে এবং চলবে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরীক্ষা পদ্ধতি ও নম্বর বণ্টন:

এবারের বিশেষ বিসিএসে থাকবে না কোনো লিখিত (রচনামূলক) পরীক্ষা। তিন ধাপে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া:

মোট ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তির ওপর থাকবে প্রশ্ন।
মেডিকেল সায়েন্স সংক্রান্ত প্রশ্ন থাকবে পৃথকভাবে ১০০ নম্বরের, যা সংশ্লিষ্ট ক্যাডার ভিত্তিক মূল্যায়নে অন্তর্ভুক্ত হবে।

প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.৫০ নম্বর কর্তন হবে।

এ পরীক্ষা প্রাথমিকভাবে শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে প্রার্থী সংখ্যা বেশি হলে অন্যান্য শহরেও কেন্দ্র বাড়ানোর সম্ভাবনা রয়েছে। পরীক্ষার সময় দুই ঘণ্টা।

পিএসসি জানিয়েছে, দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ ও নিয়োগ সুপারিশ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে কমিশন।

জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিশেষ বিসিএস পরীক্ষার সংশোধিত বিধিমালা প্রকাশ করেছে। এর আলোকে নতুনভাবে পরীক্ষার কাঠামো ও মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।