জেসিআই ঢাকা এস্পিরেন্টসের সফলভাবে সম্পন্ন করল – প্রজেক্ট অরণ্যক

অন্যান্য
জেসিআই ঢাকা এস্পিরেন্টসের   সফলভাবে সম্পন্ন করল – প্রজেক্ট অরণ্যক
নিউজ ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা, বাংলাদেশ — জেসিআই ঢাকা এস্পিরেন্টসের সফলভাবে সম্পন্ন করেছে পরিবেশ সংরক্ষণমূলক উদ্যোগ 🌿 প্রজেক্ট অরণ্যক, যার লক্ষ্য ছিল নগর ঢাকায় পাখিদের জন্য নিরাপদ আবাস তৈরি করে জীববৈচিত্র্য পুনরুদ্ধারকে উৎসাহিত করা।

প্রকল্পের অংশ হিসেবে মেরুল বাড্ডা ডিআইটি ফিল্ডের বিভিন্ন গাছে স্থাপন করা হয়েছে স্থানীয় কারিগরদের তৈরি পরিবেশবান্ধব কৃত্রিম পাখির বাসা। হারিকেন উপকরণে তৈরি এসব বাসা বায়োডিগ্রেডেবল রঙে রাঙানো হয় এবং পরিবেশ বিশেষজ্ঞদের পরামর্শে গাছের উপযুক্ত স্থানে স্থাপন করা হয়।

দ্রুত নগরায়নের কারণে ঢাকায় স্থানীয় পাখির উপস্থিতি কমে যাওয়ায়, তাদের নিরাপদে ফিরে আসার জন্য এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, প্রকল্পে স্থানীয় শিশু, পরিবার ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ শহুরে জনগণের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে নতুন সচেতনতা সৃষ্টি করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

SDG 11, 12, 13, 15 ও 17–এর সাথে সামঞ্জস্য রেখে প্রজেক্ট অরণ্যক নগর পরিবেশে ছোট ও কার্যকর পরিবর্তনের মাধ্যমে টেকসই প্রভাব সৃষ্টির একটি সফল উদাহরণ হয়ে উঠেছে।

জেসিআই ঢাকা এস্পিরেন্টসের জানায়,
“প্রজেক্ট অরণ্যক আমাদের শহরে পাখিদের জন্য ছোট্ট হলেও গুরুত্বপূর্ণ একটি আশ্রয় তৈরি করেছে। এই উদ্যোগ ভবিষ্যৎ পরিবেশ প্রকল্পগুলোর জন্য একটি মডেল হয়ে থাকবে।