খালি পেটে লেবু পানি: সবার জন্য উপকারী, নাকি গ্যাস্ট্রিকের ঝুঁকি?

অন্যান্য
খালি পেটে লেবু পানি: সবার জন্য উপকারী, নাকি গ্যাস্ট্রিকের ঝুঁকি?
নিউজ ডেস্ক
২৬ জুন ২০২৬

সকালে খালি পেটে লেবু পানি পান করা অনেকের দৈনন্দিন অভ্যাস। শরীরকে হাইড্রেটেড রাখা এবং ভিটামিন সি পাওয়ার সহজ উপায় হিসেবে এটি জনপ্রিয়। তবে সবার জন্য এর প্রভাব এক রকম নয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যাদের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, পাকস্থলীর আলসার বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (জিইআরডি) রয়েছে, তাদের ক্ষেত্রে খালি পেটে লেবু পানি পান করলে সমস্যা বাড়তে পারে। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড সংবেদনশীল পাকস্থলীতে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে, ফলে বুকজ্বালা, টক ঢেঁকুর, অম্বল বা পেটের অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, যাদের এ ধরনের সমস্যা নেই, তারা পরিমিত পরিমাণে লেবু মিশ্রিত পানি পান করলে সাধারণত কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় না। বরং এটি শরীরে পানির ঘাটতি পূরণে সহায়তা করে এবং ভিটামিন সি-এর চাহিদা মেটাতে ভূমিকা রাখে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

যাদের ক্ষেত্রে সতর্কতা জরুরি:

বিশেষজ্ঞদের পরামর্শ, খালি পেটে লেবু পানি পান করার পর অস্বস্তি অনুভব করলে এ অভ্যাস পরিহার করুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। স্বাস্থ্যকর অভ্যাস ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে, তাই নিজের শারীরিক অবস্থার সঙ্গে মিলিয়ে খাদ্যাভ্যাস নির্ধারণ করাই সবচেয়ে নিরাপদ।