সাঈদীর বিরুদ্ধে প্রমাণ ছাড়াই মিথ্যা সাক্ষ্য ব্যবহার করা হয়েছিল: রিজভী

রাজনীতি
সাঈদীর বিরুদ্ধে প্রমাণ ছাড়াই মিথ্যা সাক্ষ্য ব্যবহার করা হয়েছিল: রিজভী
নিউজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির পেছনে প্রকৃত প্রমাণ না পেয়ে মিথ্যা সাক্ষ্য তৈরি করেছিল। তিনি এও দাবি করেন, আদালত ও রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে রিকশা ও ভ্যানচালকদের মাঝে বৃষ্টির পোশাক বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, “শেখ হাসিনা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে জোর করে সাক্ষ্য বানিয়েছেন। সুখরঞ্জন বালি নামের এক সাক্ষী সাঈদীকে নির্দোষ বললেও, তাকে চাপ দিয়ে দেশত্যাগে বাধ্য করা হয়।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে নতুন অধ্যায় শুরু হয়েছে, সেটিকে ধরে রাখতে হবে। কারণ, গত ১৫-১৬ বছর ধরে এ দেশের মানুষ এক দানবীয় শাসনের যাঁতাকলে পিষ্ট হয়েছে। আমাদের দায়িত্ব এখন সেই দুঃসময় যাতে আর ফিরে না আসে তা নিশ্চিত করা।”

সরকারের বিরুদ্ধে অভিযোগ করে রিজভী বলেন, “শেখ হাসিনা তার হিংস্র প্রতিহিংসা চরিতার্থ করতে রাষ্ট্রযন্ত্র, আদালত এবং আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের সহ-সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমান। আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ও অন্যান্য নেতৃবৃন্দ।