হাসিনা মার্কা নির্বাচন আর হতে দেবে না জনগণ: জামায়াত নেতা সেলিম উদ্দিন

রাজনীতি
হাসিনা মার্কা নির্বাচন আর হতে দেবে না জনগণ: জামায়াত নেতা সেলিম উদ্দিন
নিউজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৫

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, “এদেশের মানুষ আর হাসিনা মার্কা নির্বাচন হতে দেবে না।” তিনি নির্বাচনী কেন্দ্রে জবরদখল রুখতে জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ আসনের ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ যে চেতনা ও বিজয় অর্জন করেছে, সেটিকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। ড. ইউনূস সরকার এখন সেই চেতনার বাস্তবায়নে পিছপা হচ্ছে।”

তিনি আরও বলেন, নির্বাচনে সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বিকল্প নেই। “প্রয়োজনে গণভোটের মাধ্যমে এই পদ্ধতি চালু করতে হবে,”—বলেন তিনি।

সেলিম উদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন,

“আঁতাত করে যদি ‘সেইফ এক্সিট’ নেওয়ার চেষ্টা করা হয়, তবে দেশের জনগণই তা প্রতিহত করবে—বিশ্বের যেখানেই তা হোক না কেন।”

তিনি আরও বলেন, “নমিনেশন বাণিজ্য, কালো টাকা আর কেন্দ্র দখলের রাজনীতি বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

বিশেষ অতিথি ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেন,

“নির্বাচন নিয়ে একটি মহল নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছে। হেলমেট বাহিনী এখন ‘পাথর বাহিনী’ হিসেবে সক্রিয় হয়েছে। তারা নির্বাচনকে বানচাল করতে চায়।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের অধিকার উপেক্ষা করে কোনো দলকে জোর করে ক্ষমতায় বসানো হলে অন্তর্বর্তী সরকার ‘অবৈধ’ বলে বিবেচিত হবে।