আজ ত্রিপক্ষীয় রাজনৈতিক বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

রাজনীতি
আজ ত্রিপক্ষীয় রাজনৈতিক বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নিউজ ডেস্ক
৩১ আগস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ রোববার পৃথক বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আলোচনায় অংশ নেবে দেশের তিনটি উল্লেখযোগ্য রাজনৈতিক দল— বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকের সময়সূচি অনুযায়ী—

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. বিকেল ৩টায় বিএনপি,

  2. সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী এবং

  3. সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রেস সচিব জানান, এসব বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু হবে আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমঝোতা, নির্বাচনী প্রস্তুতি ও জাতীয় সংলাপের ভবিষ্যৎ দিকনির্দেশনা।

শফিকুল আলম আরও জানান, শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত এক অভ্যন্তরীণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কয়েকজন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী।

প্রধান উপদেষ্টা এর আগেও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপে বসে চলমান সংকট নিরসনের জন্য আহ্বান জানিয়েছেন। আজকের বৈঠকগুলোকে তাই অনেকেই দেখছেন ভবিষ্যৎ রাজনৈতিক ঐকমত্যের সম্ভাব্য সূচনাপর্ব হিসেবে।