নির্বাচনের দাবিতে ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলন শুরু, রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি আজ

রাজনীতি
নির্বাচনের দাবিতে ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলন শুরু, রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি আজ
নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫

আগামী ফেব্রুয়ারিতে “জুলাই জাতীয় সনদ” অনুসারে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আজ থেকে আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ সাতটি ইসলামী দল। যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে। এতে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জোহরের নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করবে দলটি। নেতৃত্ব দেবেন জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বিকেল ৩টায় খেলাফত মজলিসের সমাবেশে থাকবেন মহাসচিব আহমদ আবদুল কাদের।একই সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের মিছিলও অনুষ্ঠিত হবে।বিকেল ৪টায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এখানে বিক্ষোভ করবে।

জাগপা বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

সমন্বিত পাঁচ দফা দাবি:
  1. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।

  2. সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু।

  3. সব দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।

  4. ফ্যাসিস্ট শাসন, গণহত্যা ও দুর্নীতির বিচারের দৃশ্যমান উদ্যোগ।

  5. জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধকরণ।