নির্বাচন বাধাগ্রস্ত করলে রাজনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে — আমীর খসরু

রাজনীতি
নির্বাচন বাধাগ্রস্ত করলে রাজনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে — আমীর খসরু
নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে, তার জন্য রাজনৈতিক মূল্য দিতে হবে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এর বাসায় তার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়। কেউ যদি কর্মসূচির নামে দেশে অস্থিরতা তৈরি করে, তা হলে রাজনৈতিকভাবে তাকে তার মূল্য দিতে হবে।”

তিনি আরও বলেন,

“নুরুল হকের ওপর হামলার ঘটনা প্রমাণ করে—নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতাও থাকে না। এটা একটা বাস্তবতা।”

বিএনপির এই নেতা মনে করেন,

“সব জায়গায় শতভাগ ঐকমত্য আসবে না—এটা স্বাভাবিক। কিন্তু মতপার্থক্য থাকলেও জনগণের কাছে যেতে হবে। গণতান্ত্রিক রাজনীতিতে সেটাই মূল পথ।”

এই বক্তব্য এমন সময় এলো, যখন দেশের রাজনীতিতে আবারও উত্তেজনা বাড়ছে নির্বাচনকে ঘিরে। সরকারবিরোধী বিভিন্ন দল ইতোমধ্যেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এ অবস্থায় বিএনপির পক্ষ থেকে “স্থিতিশীলতা বজায় রাখার” বার্তা একটি কৌশলগত অবস্থান বলেই বিশ্লেষকদের ধারণা।