তাসনিম জারাকে নিয়ে আবেগঘন পোস্ট সারজিস আলমের

রাজনীতি
তাসনিম জারাকে নিয়ে আবেগঘন পোস্ট সারজিস আলমের
নিউজ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র সফরকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার উপর আওয়ামী লীগ সমর্থকদের ডিম নিক্ষেপ ও অশ্রাব্য গালির ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি।

ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ডা. তাসনিম জারাকে প্রকাশ্যে অশালীন ভাষায় গালমন্দ করা হয়, আর তিনি চুপচাপ ঘটনাস্থল ত্যাগ করেন।

এই ঘটনার পরপরই এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাস দেন, যা দলীয় কর্মী-সমর্থকদের মাঝে আলোচনার ঝড় তোলে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফেসবুক পোস্টে সারজিস লেখেন,
“আমি শুধু সেই সময় তার মানসিক অবস্থার কথা চিন্তা করছি।”
তিনি উল্লেখ করেন, বিলেতি আরামদায়ক জীবন ছেড়ে ডা. তাসনিম জারা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে এসেছেন, তাও দেশের জন্য কিছু করার প্রত্যয়ে।

সারজিস আরও লিখেন:

“এই অপমান শুধু জারার নয়, এটি সেই সব তরুণদের অপমান, যারা সৎ রাজনীতির স্বপ্ন দেখেন। এটা সেই নারীদের অপমান, যারা রাজনীতিতে জায়গা করে নিতে চান নিজেদের মেধা ও যোগ্যতায়।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,

“যেদিন আমরা জারাদের নিরাপদ রাখতে ব্যর্থ হব, সেদিন থেকেই বাংলাদেশের পতন শুরু হবে