রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল, ১৪ ককটেলসহ গ্রেপ্তার ২৪৪ জন

রাজনীতি
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল, ১৪ ককটেলসহ গ্রেপ্তার ২৪৪ জন
নিউজ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়া ১৪টি ককটেল ও ৭টি ব্যানারও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারে বিকেলে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (৫০ জন), সিটিটিসি (২৭ জন), তেজগাঁও বিভাগ (১০০ জন), রমনা বিভাগ (৫৫ জন), গুলশান (৫ জন), মিরপুর (৪ জন) ও উত্তরা (৩ জন) থেকে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ব্লকে একযোগে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা করছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“মিছিল করার সময় তারা বড় ধরনের জনসমাবেশ গড়ার প্রস্তুতি নিয়ে কাজ করছিল, যা জনসাধারণ ও সামগ্রিক আইন-শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে পারে” — উল্লেখ করেন তিনি।

গ্রেপ্তারকৃতদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতা, এবং কর্মী সরবরাহকারীদের বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আরও আইনি ব্যবস্থা নেওয়ার দিকেও নজর দিচ্ছে পুলিশ।

অফিসিয়াল বক্তব্যে ডিএমপি জানান যে, নগরবাসীর সহযোগিতায় দ্রুত এই অভিযান সম্ভব হয়েছে এবং এর ফলে সামাজিক অশান্তি রোধে বড় ধরনের প্রভাব ফেলবে।