খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে হতাহতের ঘটনায় উদ্বেগ জানালেন জামায়াত আমির

রাজনীতি
খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে হতাহতের ঘটনায় উদ্বেগ জানালেন জামায়াত আমির
নিউজ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ির গুইমারায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।

বিবৃতিতে তিনি বলেন,
“এগুলো কীসের লক্ষণ? হঠাৎ করে পাহাড়ে এমন অস্থিরতার নেপথ্যে কারা? অবিলম্বে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে এবং তাদের পেছনে কোনো ক্রীড়নক থাকলে তাকেও খুঁজে বের করতে হবে।”

তিনি আরও বলেন,
“খাগড়াছড়ি বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষা করা সরকারের অন্যতম দায়িত্ব। এমন সহিংস ঘটনায় সরকারকে দৃষ্টিসংকীর্ণ না হয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সংঘর্ষে অন্তত তিনজন স্থানীয় বাসিন্দা নিহত হন এবং একজন সেনা কর্মকর্তাসহ ১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়, তবে এলাকাজুড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

জামায়াত আমির বলেন,
“পাহাড়ে অশান্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে দেখতে হবে, এর পেছনে কোনো গোষ্ঠী বা শক্তি রয়েছে কি না।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যাতে পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হয়।