শিশুদের নামাজে আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ: মসজিদে চকলেট রাখছে ছাত্রদল

রাজনীতি
শিশুদের নামাজে আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ: মসজিদে চকলেট রাখছে ছাত্রদল
নিউজ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর বিভিন্ন মসজিদে কোমলমতি শিশুদের নামাজে আগ্রহী করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের একদল নেতা। তারা শিশুদের উৎসাহ দিতে মসজিদে নিয়মিত চকলেট রেখে দিচ্ছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এই কার্যক্রম শুরু হয় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হকের নেতৃত্বে। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোবাশ্বির ইবনে বারীসহ কয়েকজন।

এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, এটি ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি করবে, যা ভবিষ্যতে সমাজের জন্য ভালো দৃষ্টান্ত হতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ বিষয়ে বলেন,

“কোমলমতি শিশুদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন ইউনিট সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চায়। এই উদ্যোগও তারই অংশ।”

তিনি আরও জানান, ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধ একটি শক্তি হিসেবেও কাজ করতে চায়। ভবিষ্যতেও এ ধরনের আরও সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।