বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগ

রাজনীতি
বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগ
নিউজ ডেস্ক
৬ অক্টোবর ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এ অংশ নেওয়া পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন। সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া হয়।

দলভুক্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

ছাত্রদলে যোগদানকারী আন্দোলনের অন্যতম সংগঠক আবীর আহমেদ বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। দেশনেত্রী খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্ব এবং তারেক রহমানের সাহসী চিন্তাধারায় অনুপ্রাণিত হয়েই আমরা ছাত্রদলের পতাকাতলে এসেছি।”

তিনি আরও জানান, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্যতার পক্ষে লড়াই করে এসেছে।

হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন,

“ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে ছিল, আছে এবং থাকবে। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া আমাদের ভাইবোনদের ছাত্রদলে স্বাগত।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন,

“দেশে যে কোনো সময় গণতান্ত্রিক সংকট দেখা দিলে ছাত্রদলই প্রথম প্রতিবাদে এগিয়ে আসে। ইতিহাস সাক্ষ্য দেয়, স্বৈরাচারবিরোধী সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্রসমাজ।”

তিনি বলেন, এই নবাগত শিক্ষার্থীরা ছাত্রদলের শক্তিকে আরও মজবুত করবে, যা ভবিষ্যতের আন্দোলনে বড় ভূমিকা রাখবে।