আবারও শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে এনসিপির চিঠি, পাঠাল ৭টি নতুন নমুনা

রাজনীতি
আবারও শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে এনসিপির চিঠি, পাঠাল ৭টি নতুন নমুনা
নিউজ ডেস্ক
৭ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও ‘শাপলা’ প্রতীক পাওয়ার দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে নতুন করে ৭টি আলাদা ডিজাইনের শাপলার নমুনা পাঠানো হয়।

দলটি জানিয়েছে, প্রয়োজনে প্রতীকের ভিন্ন ভার্সন নিয়েও আলোচনায় প্রস্তুত তারা। কমিশনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেই প্রতীকের নানাবিধ নকশা জমা দেওয়া হয়েছে।

এর আগে, গত ২২ জুন দলটি ইসিতে রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন করে এবং ‘শাপলা’ প্রতীক বরাদ্দ চায়। এরপর ৩ আগস্ট দ্বিতীয় চিঠিতে তারা শাপলার তিনটি রূপ — ‘শাপলা’, ‘সাদা শাপলা’ এবং ‘লাল শাপলা’ পছন্দক্রমে উল্লেখ করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় প্রতীকে ব্যবহৃত শাপলার সঙ্গে দ্বন্দ্ব এড়াতে তারা কিছুটা ভিন্ন নকশার শাপলা প্রতীকে গ্রহণ করার জন্যও প্রস্তুত।

দলীয় সূত্রে আরও জানা যায়, শিগগিরই নির্বাচন কমিশনের সঙ্গে পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনার আশাবাদ রয়েছে।