নির্বাচনের আগে গণভোটসহ ৫ দাবিতে ইসলামি আন্দোলনের মানববন্ধন

রাজনীতি
নির্বাচনের আগে গণভোটসহ ৫ দাবিতে ইসলামি আন্দোলনের মানববন্ধন
নিউজ ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫

গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর (প্রো-রিপ্রেজেন্টেশন) ভিত্তিক নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এই মানববন্ধন হয়।

কেন্দ্রীয় নেতারা অবস্থান নেন রাজধানীর শাপলা চত্বরে। সেখানে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, “জুলাই সনদের অনেক বিষয়ই সংবিধানে নেই, কিন্তু বাস্তবতা ও জনচাহিদার প্রেক্ষিতে তা বাস্তবায়ন জরুরি। সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন সংস্কার আটকে রাখা চলবে না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “পিআর পদ্ধতির দাবি জনগণের। সংবিধানের দোহাই দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ডহীন, একতরফা নির্বাচন জাতি আর মানবে না।”

নেতারা বলেন, জুলাই সনদের বিষয়ে গণভোট আয়োজন না করা হলে নির্বাচনের আগে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। জনগণের চাওয়া অনুযায়ী পিআর ভিত্তিক নির্বাচন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক কাঠামোতে ভোট আয়োজন ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

ঢাকা মহানগর উত্তরের নেতারা গাবতলী থেকে শাহবাগ পর্যন্ত এবং দক্ষিণের নেতারা শাহবাগ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধনে অংশ নেন।

শাপলা চত্বরে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান,যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম,মাওলানা শেখ ফজলে বারী মাসউদ,মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম,অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ,মুফতি মোস্তফা কামাল,মাওলানা দেলওয়ার হোসাইন সাকি,কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।