জামায়াতে যোগ দিলেন বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী

রাজনীতি
জামায়াতে যোগ দিলেন বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী
নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভা ও যোগদান অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় তাদের বরণ করে নেয় জামায়াত।

বেলগাছি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম সলক এর নেতৃত্বে প্রায় চার শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। তারা জেলা জামায়াতের আমীর রুহুল আমিনের হাতে শপথ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ,সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল,আলমডাঙ্গা উপজেলা জামায়াত আমীর প্রভাষক শফিউল আলম বকুল।

সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠে সক্রিয় হওয়ার অংশ হিসেবেই জামায়াত নতুন কর্মী সংগ্রহে উদ্যোগী হয়েছে। অন্যদিকে, বিএনপি থেকে এই দলবদল দলটির আঞ্চলিক সাংগঠনিক দুর্বলতার ইঙ্গিতও বহন করছে বলে মন্তব্য রাজনৈতিক পর্যবেক্ষকদের।

স্থানীয় বাসিন্দারা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও ভবিষ্যতের সুযোগ-সুবিধার দিক বিবেচনা করেই অনেক নেতাকর্মী নতুন রাজনৈতিক ঠিকানার খোঁজ করছেন। তবে কেউ কেউ এই দলবদলকে ‘কৌশলগত অবস্থান পরিবর্তন’ হিসেবেও দেখছেন।