রাজনৈতিক দলগুলোর বাধায় জাতীয় পর্যায়ে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তব রূপ পায়নি

রাজনীতি
রাজনৈতিক দলগুলোর বাধায় জাতীয় পর্যায়ে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তব রূপ পায়নি
নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যেকোনো মূল্যে এ সনদ বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, পূর্ণ বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া এনসিপি সনদে স্বাক্ষর করবে না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীতে এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-এর সমন্বয় সভায় এই ঘোষণা দেন এনসিপি নেতারা। সভায় সংগঠনটির নতুন নাম ঘোষণা করা হয় — ‘জাতীয় ছাত্র শক্তি’।

আখতার হোসেন বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“স্বাক্ষর করার পর দুইটি পক্ষ তৈরি হয়েছে—এক পক্ষ সনদ থেকে সরে আসতে চায়, আরেক পক্ষ সেটি স্থায়ী করতে চায়। এনসিপি কোনো পক্ষের চাপের কাছে নত হবে না।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যে দল গুম-খুন, দমন-পীড়নের রাজনীতি চালিয়েছে, তাদের কোনোভাবে পুনর্বাসনের সুযোগ নেই। কেউ পুনর্বাসনের চেষ্টা করলে তা জীবন দিয়ে প্রতিহত করা হবে।”

অতীতের প্রেক্ষাপটে তিনি বলেন, আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল।

“আর যেন কোনো ছাত্র সংগঠন গেস্টরুম-গণরুম সংস্কৃতি চালু করতে না পারে, সেই দায়িত্ব নিতে হবে জাতীয় ছাত্র শক্তিকে,” — মন্তব্য করেন তিনি।

দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন,

“রাষ্ট্র সংস্কারের যে আশা মানুষ করেছিল, রাজনৈতিক দলগুলোর অনাগ্রহ ও বাধার কারণে সেটি বাস্তবায়িত হয়নি। জুলাই ঘোষণাপত্রেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।”

এ সময় উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানান, অল্প সময়ের মধ্যেই জেলা ও মহানগরে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
তিনি বলেন,

“দল মাই ম্যানের পলিটিক্সে বিশ্বাস করে না। যোগ্য ও বিশ্বস্ত নেতৃত্বই এনসিপিকে এগিয়ে নেবে।”