নিজামী-কাসেম-সালাউদ্দিন কাদেরদের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়

রাজনীতি
নিজামী-কাসেম-সালাউদ্দিন কাদেরদের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়
নিউজ ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্রকামী শক্তির ওপর ফ্যাসিবাদী সরকারের দমনপীড়ন জাতি কখনো ভুলবে না। তিনি অভিযোগ করে বলেন, “৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজারেরও বেশি নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে।”

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেক আলেম-ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই অন্যায় রায় ও রাজনৈতিক প্রতিহিংসা বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “১৯৭৫ সালের বাকশাল আমলে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। তখন অনেক সাংবাদিক বেকার হয়ে পড়েছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। আমরা সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চাই। গণতন্ত্র পুনরুদ্ধারে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের মানুষ এমন একটি রাষ্ট্র চায় যেখানে জনগণের ইচ্ছাই হবে শাসনের ভিত্তি—কোনো বিদেশি প্রভাব নয়।”