জুলাই সনদে স্বাক্ষরের ভুল বিএনপিরই, দায় আমাদের ওপর চাপানো যাবে না: নাসিরুদ্দীন পাটওয়ারী

রাজনীতি
জুলাই সনদে স্বাক্ষরের ভুল বিএনপিরই, দায় আমাদের ওপর চাপানো যাবে না: নাসিরুদ্দীন পাটওয়ারী
নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া পর্যবেক্ষণ করার পরই বিএনপির সই করা উচিত ছিল। কিন্তু দলটি তা না করে সনদে স্বাক্ষর করেছে, যা একটি ভুল। এই ভুলের দায় বিএনপিকেই বহন করতে হবে, আর তা আমাদের ওপর চাপানো যাবে না।

বুধবার (২৯ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সনদ বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

পাটওয়ারী বলেন, “আমরা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশের আগে তা স্বাক্ষর করব না। আমরা চাই, কেন্দ্রীয় শহিদ মিনারে ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে আদেশটি প্রকাশ করা হোক।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি-জামায়াতের বিভাজন নিয়ে এনসিপি জড়াবে না। গণভোট নির্বাচনের আগে বা পরে যেকোনো সময় হতে পারে, তবে তা সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচনের দিনে গণভোট হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, ভোটের আগে গণভোট হলে ফ্যাসিবিরোধী শক্তি এবং বিএনপি তা ব্যাহত করার চেষ্টা করবে। গণভোট কখন হবে, তা পুরোপুরি নির্ভর করবে নির্বাচন কমিশনের ওপর।

পাটওয়ারী অভিযোগ করেন, বিএনপি দিনের বেলায় আওয়ামী লীগের বিপক্ষে থাকলেও রাতে তাদের সঙ্গে আপস করতো। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দলটির অবস্থান অনিয়মিত ছিল। তিনি আরও বলেন, “যদি বিএনপি জুলাই সনদকে ভণ্ডুল করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা তা হতে দেব না। ফ্যাসিস্টদের পুনরায় ক্ষমতায় আসতে দেবার জন্য রাতের বেলায় জাতীয় পার্টিসহ বিভিন্ন দূতাবাসের সঙ্গে বৈঠক না করতে বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি।”