সরকারি অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান ইস্যুতে বিএনপির ক্ষোভ

রাজনীতি
সরকারি অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান ইস্যুতে বিএনপির ক্ষোভ
নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫

সরকারি-বেসরকারি অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধান বিলুপ্ত না করায় জুলাই জাতীয় সনদে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ক্ষোভ প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“প্রিন্টেড আকারে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর আমরা লক্ষ্য করেছি— ঐকমত্যের ভিত্তিতে গৃহীত কয়েকটি দফা অগোচরে পরিবর্তন করা হয়েছে।”

তিনি অভিযোগ করেন,

“বিশেষভাবে উল্লেখযোগ্য হলো— সরকারি ও বেসরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধান বিলুপ্ত করার বিষয়টি (অনুচ্ছেদ ৪(ক)) সনদে অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ প্রায় সব রাজনৈতিক দল এই প্রস্তাবে সম্মতি দিয়েছিল।”

বিএনপি মহাসচিব আরও বলেন, সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বিলুপ্তির বিষয়েও প্রায় সব দল একমত হলেও চূড়ান্ত সনদে সেটি পরিবর্তন করা হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন,

“এ ধরনের গোপন সংশোধনী জাতীয় ঐকমত্যকে প্রশ্নবিদ্ধ করে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবমাননাকর।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।