আবারও জামায়াতের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান

রাজনীতি
আবারও জামায়াতের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ কার্যকালের জন্য আবারও আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

রোববার (২ নভেম্বর) দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম শনিবার রাতে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের অংশগ্রহণে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ভোট গণনা শেষে শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফল অনুযায়ী, সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পরবর্তী তিন বছরের জন্য দলের আমির নির্বাচিত হয়েছেন।

ডা. শফিকুর রহমান এর আগে ২০১৯ সালে প্রথমবার জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।