কৌশলগত সিদ্ধান্তে মনোনয়ন স্থগিত, সম্ভাব্য প্রার্থীদের মেয়র নির্বাচনে মনোযোগের নির্দেশ বিএনপির

রাজনীতি
কৌশলগত সিদ্ধান্তে মনোনয়ন স্থগিত, সম্ভাব্য প্রার্থীদের মেয়র নির্বাচনে মনোযোগের নির্দেশ বিএনপির
নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনের আগে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কৌশলগত অবস্থানে পরিবর্তন এনেছে বিএনপি। দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, কিছু সম্ভাব্য সংসদ প্রার্থীকে তৎক্ষণাৎ মনোনয়ন না দিয়ে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মনোযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় নেতারা বলছেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বড় শহরগুলোতে দলীয় কাঠামো আরও দৃঢ় করা এই পরিকল্পনার অন্যতম অংশ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। দুই দফা (২০১৫ ও ২০২০) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি। তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঢাকা দক্ষিণ সিটিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন আফরোজা আব্বাস। সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী, তিনি কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি এবং দলের নারী সংগঠন সক্রিয় রাখার দায়িত্বে রয়েছেন।

চট্টগ্রামে ডা. শাহাদাত হোসেন সম্ভাব্য প্রার্থী। চিকিৎসক এবং দীর্ঘদিনের ছাত্রদল-যুবদল রাজনীতিক তিনি, চট্টগ্রামে দলকে মাঠ পর্যায়ে শক্ত অবস্থানে রেখেছেন।

সিলেট সিটিতে সম্ভাব্য প্রার্থী আরিফুল হক চৌধুরী। ২০১৩ ও ২০১৮ সালে তিনি সিটি করপোরেশনের মেয়র ছিলেন এবং স্থানীয় রাজনীতিতে এখনও প্রভাবশালী।

তবে রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, গাজীপুর, রংপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লার সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম এখনও প্রকাশিত হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, স্থানীয় মতামত ও সাংগঠনিক যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

বিএনপি সূত্রে আরও জানানো হয়েছে, এই নতুন কৌশল মাধ্যমে দলের স্থানীয় শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করা সম্ভব হবে।