জামায়াতের গোপন রাজনৈতিক প্রস্তাব ফাঁস করলেন আমজনতার তারেক

রাজনীতি
জামায়াতের গোপন রাজনৈতিক প্রস্তাব ফাঁস করলেন আমজনতার তারেক
নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৫

নিবন্ধনের দাবিতে অনশনরত আম জনতার দল-এর সদস্য সচিব মো. তারেক রহমান অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের তাকে রাজনৈতিক জোটে ভেড়ানোর প্রস্তাব দিয়েছিলেন।

রবিবার অনশনস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, “ডা. তাহের আমাকে বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াত নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় তারা অন্য নামে একটি নতুন দল নিবন্ধনের পরিকল্পনা করছেন। তিনি প্রস্তাব দেন, আম জনতার দলের নিবন্ধনের কাজে তারা সহযোগিতা করবেন।”

তারেক রহমান দাবি করেন, ডা. তাহের তাকে জামায়াতের বিদ্যমান রাজনৈতিক কাঠামো ও অফিস সেটআপ দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে, ওই সংগঠনের মাধ্যমে সহযোগিতা সম্ভব। তবে তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“আমি স্পষ্টভাবে বলেছি, আমাদের দল কোনো বিতর্কিত জোট বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখবে না,” — বলেন তারেক রহমান।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ লেবার পার্টির নিবন্ধনও জামায়াতের একই রাজনৈতিক কাঠামোর মাধ্যমে করানো হয়েছে বলে ডা. তাহের তাকে জানান।