প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনায় সন্ধ্যায় বিএনপির জরুরি বৈঠক

রাজনীতি
প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনায় সন্ধ্যায় বিএনপির জরুরি বৈঠক
নিউজ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া সাম্প্রতিক ভাষণের প্রভাব ও ব্যাখ্যা নিয়ে বিএনপি বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেছে।

বৈঠকটি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা প্রধান উপদেষ্টার ভাষণের বিভিন্ন দিক বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কাঠামো, আগাম নির্বাচনের ইঙ্গিত ও গণভোট সংক্রান্ত প্রস্তাবনা নিয়ে আলোচনা করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হবেন।

দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করা হবে। বৈঠকের পরেই বিএনপি তাদের আনুষ্ঠানিক অবস্থান প্রকাশ করবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, “আমরা এখনো ভাষণটি বিশদভাবে শুনছি এবং যাচাই-বিশ্লেষণ করছি। বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করা সম্ভব নয়।” অন্যদিকে, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, “আমি পুরো বক্তব্যটি এখনও শুনিনি।”

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, “এখন পর্যন্ত শুধু এটুকুই নিশ্চিত যে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। বাকিটা বিশদভাবে শুনে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার ভাষণ ও তার প্রস্তাবিত নির্বাচনী রূপরেখা বিএনপির আগাম কৌশল ও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।