বিএনপির প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত যেসব আসনে

রাজনীতি
বিএনপির প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত যেসব আসনে
নিউজ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫

বিএনপির ধানের শীষ প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই কিছু আসনে বিরোধ এবং মনোনয়ন বিতর্ক চরমে পৌঁছেছে। দলের ঘোষিত ২৩৭ সম্ভাব্য একক প্রার্থীর মধ্যে অন্তত ২৩টিতে মনোনয়নবঞ্চিত নেতারা মাঠে শক্ত অবস্থান নিয়েছেন। এতে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দল সূত্র জানায়, মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মাঠপর্যায়ে মনোনয়নবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে আচরণ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিএনপির হাইকমান্ড জানিয়েছে, প্রার্থীরা যদি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা না করে বা অন্যদের বাধা দেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিলও হয়েছে। সাতক্ষীরা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, কক্সবাজার, নারায়ণগঞ্জ, মেহেরপুর ও চট্টগ্রামে মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থকরা ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা মনোনয়নের দাবিতে মাঠে নামেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দলের নীতিনির্ধারকরা পরিস্থিতি সামাল দিতে মাঠ পর্যবেক্ষণ চালাচ্ছেন। ফাঁকা ৬৩ আসনের মধ্যে অন্তত ১১টিতে শিগগিরই দলীয় প্রার্থী ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু আসনে মনোনয়ন পুনর্বিবেচনার ইঙ্গিতও পাওয়া গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে জানিয়েছিলেন, সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত নয় এবং শরিক দল ও স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার পর কিছু আসনে পরিবর্তন আনা হতে পারে।