মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার আগে জয়ের হুঁশিয়ারি
কুমিল্লার জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগেই শিরোনামে এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দলের নেতাকর্মী ও সমর্থকরা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পণ্ড করার চেষ্টা করতে পারে। তিনি আরও বলেন, পরিস্থিতির অবনতি হলে আন্দোলন সহিংস রূপ নিতে পারে।
সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে ভারতের আশ্রয় নেওয়ার পর থেকে তাঁর মা শেখ হাসিনা দিল্লিতে নিরাপদ আছেন। জয় বলেন, “ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং রাষ্ট্রপ্রধানের মতো সম্মান দেয়া হচ্ছে। আমার মা এখন নিরাপদ।”
সজীব ওয়াজেদ জয় আশা প্রকাশ করেছেন, শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করা হবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড প্রদান করা হতে পারে। তিনি বলেন, “তাদের প্রচার অনুযায়ী আদালত তাকে দোষী সাব্যস্ত করবে।”
এই মামলা জুলাই–অগাস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পর্কিত। মামলায় শেখ হাসিনা ছাড়াও দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা অভিযুক্ত। সোমবার (১৭ নভেম্বর) এই মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।


