সমাজের ফায়সালা হবে মসজিদের মিম্বার থেকে – জামায়াত আমির
সমাজে ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠার মূল দায়িত্ব হবে মসজিদের ইমাম ও খতিবদের হাতে, মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “যেদিন নামাজের ইমাম সমাজের ইমাম হবেন, সেদিনই আসল মুক্তি এবং সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।”
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইমাম ও খতিব সম্মেলনে তিনি আরও বলেন, “খতিব এবং ইমামদের মর্যাদা কারও করুণার উপর নির্ভর করবে না। মসজিদ কমিটি হবে তাদের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী। সামাজিক ন্যায়ের জন্য মসজিদ মিম্বার ভূমিকা অপরিহার্য।”
ডা. শফিকুর রহমান মনে করিয়ে দেন, কোরআনের শিক্ষার বাস্তবায়ন ছাড়া শান্তি ও মানবিক সমাজ কায়েম হবে না। তিনি বলেন, “নবীজীর দেখানো পথে ফিরে গেলে সমাজে সত্যিকারের শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব।”
জামায়াতের শীর্ষ এই নেতা আরও বলেন, “আমরা জন্মগ্রহণের সময় থেকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ইমামরা সমাজের পথপ্রদর্শক হবেন। সমাজের ফয়সালা মসজিদের মিম্বার থেকেই আসবে।”
সম্মেলনে উপস্থিত ইমাম ও খতিবরা বিষয়টি গুরুত্বসহকারে গ্রহণ করেছেন এবং সমাজে ইসলামী নীতি ও মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।


