মুজিববাদ ও মওদুদীবাদের বিরুদ্ধে বিএনপি-এনসিপি ‘দায়িত্বশীল ঐক্য’ গঠনের আহ্বান পাটোয়ারীর

রাজনীতি
মুজিববাদ ও মওদুদীবাদের বিরুদ্ধে বিএনপি-এনসিপি ‘দায়িত্বশীল ঐক্য’ গঠনের আহ্বান পাটোয়ারীর
নিউজ ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেছেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে মুজিববাদ ও মওদুদীবাদের আধিপত্য থাকা রাষ্ট্র ও সমাজের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বিএনপি ও এনসিপিকে একটি “দায়িত্বশীল ঐক্য” গঠনের মাধ্যমে নতুন রাজনৈতিক পথ খুঁজে বের করতে হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে তিনি ফেসবুকে পোস্টে লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক সংকট কেবল ব্যক্তি বা দলের সংকট নয়; এটি একটি গভীরতর রাষ্ট্রগত সংকট। তিনি বলেন, পরিবারতন্ত্রের কারণে বিএনপি তার ঐতিহাসিক আবেদন হারিয়েছে, তাই নতুন প্রজন্মের মধ্যে পরিবর্তন ও সংস্কারের আশা দেখা দিয়েছে।

পাটোয়ারী মুজিববাদ ও মওদুদীবাদকে ‘ফ্যাসিবাদের দুই প্রক্সি’ হিসেবে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন, গত পাঁচ দশক ধরে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক প্রভাব এই দুটি ধারার মাধ্যমে বাংলাদেশে ছড়িয়েছে। তিনি বলেন, এই দুই ধারা দেশকে রাজনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের লক্ষ্য ছিল এই প্রক্সি রাজনীতির প্রভাব থেকে বের হয়ে নতুন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। তবে শিবির ও রাজনৈতিক গোষ্ঠীর কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিএনপি ও এনসিপি মিলিত হয়ে এই আদর্শিক লড়াই চালাতে হবে।

নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, এনসিপি জনগণের সঙ্গে নিয়ে এই লড়াই অব্যাহত রাখবে এবং দেশের পুনর্গঠন, সার্বভৌম মর্যাদা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, নাগরিক অধিকার, স্বাধীনতা ও সম্মানের জন্য আপোষ করবে না। তিনি উল্লেখ করেন, দেশকে বাঁচাতে হলে রাজনীতিকেই প্রক্সির ছায়া থেকে মুক্ত করতে হবে।