তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের ‘মশাল বাহক’: আমীর খসরু

রাজনীতি
তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের ‘মশাল বাহক’: আমীর খসরু
নিউজ ডেস্ক
৭ জানুয়ারি ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান দেশের আগামী দিনের গণতন্ত্রের টর্চবেয়ারার বা “মশাল বাহক” হিসেবে নেতৃত্ব দেবেন।

তিনি বলেন, “গণতন্ত্রের মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, দীর্ঘ সময় ধরে তা বহন করেছেন খালেদা জিয়া, আর এখন সেই মশাল তারেক রহমানের হাতে।”

এ মন্তব্য তিনি বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আমীর খসরু বলেন, “তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন। আমাদের আগামী দিনের গণতন্ত্রের পথপ্রদর্শক হচ্ছেন তিনি। আমাদের দায়িত্ব হলো মানদণ্ড উঁচু রাখা এবং জাতিকে শৃঙ্খলিত করা।”

তিনি আরও বলেন, খালেদা জিয়া কখনো আপস করেননি। “যারা পালিয়ে গেছেন, তারাও আপস করেছেন। যারা আজ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, তাদেরও ওয়ান ইলেভেনের সময় মন্তব্য সহায়ক ছিল। একমাত্র খালেদা জিয়া জীবন দিয়েও আপস করেননি।”

শোকসভায় জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল লতিফের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।