বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান, ছাত্র ও সহযোগী সংগঠনের অভিনন্দন

রাজনীতি
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান, ছাত্র ও সহযোগী সংগঠনের অভিনন্দন
নিউজ ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানের শূন্য পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এক জরুরি সভায় এ দায়িত্ব গ্রহণের বিষয়টি চূড়ান্ত হয়।

তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পরপরই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাতে শুরু করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

ইডেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিনা সুলতানা নিশিতা তার ফেসবুক পোস্টে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, ‘আলহামদুলিল্লাহ’। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তার পোস্টে বলেন, ‘বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব তারেক রহমানকে অভিনন্দন।’

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া লেখেন, ‘আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন্স’। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ তার পোস্টে উল্লেখ করেন, ‘অভিনন্দন মাননীয় চেয়ারম্যান।’

স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম ফেসবুকে লেখেন, ‘অভিনন্দন ভাইয়া, শুভ হোক আপনার আগামী পথচলা।’

এদিকে, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলের চতুর্থ চেয়ারম্যান হিসেবে তিনি এক গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে দায়িত্ব গ্রহণ করলেন। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান পূর্বসূরিদের মতো দলের সীমানা ছাড়িয়ে দেশ ও জাতির নেতৃত্বে ভূমিকা রাখবেন।