আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

রাজনীতি
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান
নিউজ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬

বিএনপি জাতীয় পরিচয়পত্রের বাস্তবায়ন বিষয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য কমিশনার এবং ইসি সচিব।

নজরুল ইসলাম খান বলেন, “সংস্কার আমাদের অগ্রাধিকার। আমরা সংসদে নারীর আসন বৃদ্ধির বিষয়েও জানিয়েছি। অন্যদিকে জামায়াত এক নারীকেও মনোনয়ন দেয়নি। তাই আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও উল্লেখ করেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জটিলতা দেখা দিচ্ছে। সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থী যদি দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করেন, তবে ভোটে অংশ নিতে পারবেন। কিন্তু কিছু এলাকায় রিটার্নিং অফিসার বিভিন্ন প্রার্থীর প্রার্থিতা বাতিল করছেন। এই সমস্যা সমাধানের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনাও হয়েছে।

বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। দলের প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া ও রুহুল কুদ্দুস কাজল।