জামায়াত কার্যালয়ে জোটের জরুরি বৈঠক

রাজনীতি
জামায়াত কার্যালয়ে জোটের জরুরি বৈঠক
নিউজ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটভুক্ত দলগুলোর নেতাদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশিত ওই ছবিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ একাধিক নেতাকে দেখা যায়।

তবে বৈঠকে ইসলামী আন্দোলনের কোনো নেতা উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। জামায়াত কার্যালয়ের এক স্টাফ জানান, জোটের বিভিন্ন দলের নেতাদের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক চলছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব