৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ, বক্তব্য দেবেন তারেক রহমান

রাজনীতি
৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ, বক্তব্য দেবেন তারেক রহমান
নিউজ ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) জনসমাবেশ করবে দলটি। পূর্বঘোষিত কর্মসূচির তারিখ পরিবর্তন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা মহানগরীতে বিএনপির সর্বশেষ কর্মসূচি হিসেবে আগে ৯ ফেব্রুয়ারির কথা থাকলেও তা একদিন এগিয়ে ৮ ফেব্রুয়ারি আয়োজন করা হবে।

রিজভী বলেন, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, শুক্রবার বিকেল ৩টার দিকে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

আসন্ন নির্বাচনে জনগণ দেশের গণতন্ত্র ও ভবিষ্যতের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির অগ্রযাত্রা থামানো সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, দলের চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদী আমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।