নাসীরুদ্দীন পাটওয়ারীর ৮ দফা ইশতেহার ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-০৮ আসনের ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের সামনে ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
ইশতেহারের শীর্ষক— ‘পাটোয়ারীর অঙ্গীকার, ঢাকা-০৮ হবে জনতার তোমার-আমার সুরক্ষার’—নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, নাগরিক সেবা ও পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দেয়।
ইশতেহারের মূল বিষয়সমূহ:
-
শরীফ ওসমান হাদি হত্যার বিচারের অঙ্গীকার
নির্বাচিত হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। -
নিরাপদ ও অপরাধমুক্ত ঢাকা-০৮
চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। নাগরিক ও প্রাণীর নিরাপত্তা, সিসিটিভি নজরদারি, স্ট্রিট লাইট ও পাবলিক স্পেসে সুরক্ষা নিশ্চিত করা হবে। -
স্বাস্থ্যসেবা
সরকারি হাসপাতাল ও ক্লিনিকের মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, টিকাদান কর্মসূচি জোরদার করা, মানসিক স্বাস্থ্য ও প্রবীণদের জন্য বিশেষ সেবা প্রদান। -
শিক্ষা
বৈষম্যহীন, মেধাভিত্তিক শিক্ষা, আধুনিক কম্পিউটার ল্যাব, প্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণ ও শিশুদের নিরাপদ খেলার পরিবেশ নিশ্চিত করা। -
কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসার, উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ফান্ড, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ও প্রশিক্ষণ কর্মসূচি। -
নাগরিকবান্ধব ঢাকা-০৮
বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের উন্নয়ন, যানজট নিয়ন্ত্রণ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বচ্ছ নাগরিক সেবা ও হকারদের পুনর্বাসন। -
পরিবেশ ও পরিচ্ছন্নতা
বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, দূষণ কমানো, বিল্ডিং কোড ও অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা, যুব ও স্বেচ্ছাসেবক সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কর্মসূচি। -
জনতার এমপি, জনতার সেবক
সকল প্রতিশ্রুতির বাস্তবায়নে দায়বদ্ধ থাকার অঙ্গীকার এবং হটলাইন ও ওয়ান-স্টপ সেবা কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ক্ষমতাকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসাই আমার লক্ষ্য। আমার ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আমি দায়বদ্ধ থাকব।”


