দেশের মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি দেশ পুনর্গঠন করবে: তারেক রহমান

রাজনীতি
দেশের মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি দেশ পুনর্গঠন করবে: তারেক রহমান
নিউজ ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। দেশের প্রকৃত মালিক জনগণ এবং তাদের সহযোগিতা ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এবং ভোটাধিকার হরণ করা হয়েছে। তবে এবার সেই হারানো অধিকার ফিরিয়ে এনে দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। তিনি এটিকে শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন বলে উল্লেখ করেন।

চেয়ারম্যান বলেন, সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে, যা সহজে ঋণ, সার ও বীজ সরবরাহ নিশ্চিত করবে। তিনি প্রতিশ্রুতি দেন, ধানের শীষে ভোট দিলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তারেক রহমান আরও জানান, সরকার গঠনের পর এ এলাকার বিমানবন্দর চালু করা হবে।