আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি
আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ
নিউজ ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনের সময় আবারও পুরোনো আওয়ামী কায়দায় পুলিশ ব্যবহার করার চেষ্টা হচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোর শহরের ভৈরব চত্বরে ১১-দলীয় জোটের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “পুলিশ আপনারা যে পোশাক পরেন তা জনগণের আস্থার প্রতীক। কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, জনগণের জন্য কাজ করুন। অবৈধ টাকার স্পর্শ থেকে দূরে থাকুন এবং কলঙ্কমুক্ত হয়ে দায়িত্ব পালন করুন।”

তিনি আরও বলেন, “একটি দলের নেতাকর্মীরা মা-বোনদের লাঞ্ছিত করছে এবং ভারতের দালালি করার চেষ্টা করছে। আমাদের নেতা-কর্মীরা জনগণের পাশে দাঁড়িয়ে বিজয়ের দ্বারপ্রান্তে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের প্রার্থী ভিপি আব্দুল কাদের বলেন, হাসনাত আব্দুল্লাহ অন্যায় ও দারুণ অসঙ্গতির বিরুদ্ধে শক্তিশালী প্রতীক। যশোরবাসী চায় না চাঁদাবাজি ও নারী নির্যাতন, তাই আগামী ১২ ফেব্রুয়ারি লালকার্ড দেখানো হবে।

সভা শেষে শহরজুড়ে একটি বর্ণাঢ্য নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়।