নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভোটের প্রতিপক্ষ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে নাহিদের বাসায় পৌঁছান তিনি। বাসার সামনে নাহিদ ইসলামের ব্যক্তিগতভাবে তারেক রহমানকে অভ্যর্থনা জানান।
তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর আগে সন্ধ্যায় তিনি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এর সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন। বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় গিয়ে সাক্ষাৎ শেষ করে নাহিদের বাসার উদ্দেশ্যে রওনা হন।
বিজয়ী আসনের দ্বারাই বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে।


