চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

রাজনীতি
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
নিউজ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বেইলী রোডের বাসায় গিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি সেখানে পৌঁছান। নির্বাচনে বিজয়ের পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারম্যান।

এর আগে রোববার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান–এর সঙ্গে এবং পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭টি আসনে প্রার্থী দেয়। দলটির প্রার্থীরা একটি আসনে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।