দুই দফা শপথ নিচ্ছে জামায়াতে ইসলামী, অনুষ্ঠানে যোগদান

রাজনীতি
দুই দফা শপথ নিচ্ছে জামায়াতে ইসলামী, অনুষ্ঠানে যোগদান
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬

দুই দফায় শপথ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে দলটির নেতারা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর জামায়াতে ইসলামীর নেতারা শপথ অনুষ্ঠানস্থলে উপস্থিত হন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে দলটির নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লেখেন, “আমরা দুই শপথ গ্রহণ করছি! জান দেবো… জুলাই দেবো না!!”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে তারা উভয় শপথ সম্পন্ন করবে। তবে ‘দুই শপথ’ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।