বিএনপি সিদ্ধান্ত না বদলালে আন্দোলনের হুমকি সাদিক কায়েমের

রাজনীতি
বিএনপি সিদ্ধান্ত না বদলালে আন্দোলনের হুমকি সাদিক কায়েমের
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করার কারণে ফের বিতর্কের মুখে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আবু সাদেক কায়েম, ডাকসু ভিপি ও শিবির নেতা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে তিনি বলেন, “জনরায়ের প্রত্যাশা উপেক্ষা করে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করছে না। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি নিজেদের সংস্কারবিরোধী অবস্থান স্পষ্ট করেছে।”

তিনি আরও লিখেছেন, “বিএনপির এমন সিদ্ধান্ত দেশের বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখার সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ। যদি বিএনপি এই অবস্থান থেকে সরে না আসে, তবে জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাই-এর আকাঙ্ক্ষার বাস্তবায়ন নিশ্চিত করবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাদেক কায়েমের মন্তব্য দেশে রাজনৈতিক সংস্কার ও নাগরিক আন্দোলনের প্রেক্ষাপটে বিএনপির ভূমিকা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।