সবার ঐক্যেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: এ্যানি

রাজনীতি
সবার ঐক্যেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: এ্যানি
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬

নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দেশ গঠনের কাজে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন।

মঙ্গলবার মন্ত্রিসভার শপথগ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, মত ও পথের ভিন্নতা থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। সবার আন্তরিক সহযোগিতায় জনগণের নির্বাচিত সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে বিকেল ৪টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।