মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

রাজনীতি
মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
নিউজ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।”

অন্যদিকে, একই পদে লড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলীয় সূত্র জানায়, এনসিপির প্রার্থী হিসেবেই তিনি নির্বাচনে অংশ নেবেন। ফলে ঢাকা দক্ষিণে মেয়র পদে ইশরাক হোসেন ও আসিফ মাহমুদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন ইশরাক হোসেন। তিনি পেয়েছিলেন ৭৮ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী মো. আবদুল মান্নান, যিনি পান ৫৫ হাজার ৬৯৭ ভোট।

বর্তমানে তিনি নতুন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সরকার স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী র্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন পিছিয়ে যাচ্ছে না। মেয়াদোত্তীর্ণ ও প্রক্রিয়াগত বিষয়গুলো সমন্বয় করে যথাসময়ে নির্বাচন আয়োজন করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের এক আদেশ অনুযায়ী ঢাকাসহ দেশের চারটি সিটি করপোরেশনের মেয়র পদ মন্ত্রী পদমর্যাদার সমান।